বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামীলীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

reporter

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ


কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামীলীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রায় আড়াই বছর পর আওয়ামীলীগ কার্যালয়ের তালা খুলে ভিতরে প্রবেশ করলেন নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের একটি মিছিল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। অল্প সময়ের মধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে ভিড় করতে থাকে। পরে নেতাকর্মীরা আওয়ামীলীগ কার্যালয়ের গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে। আওয়ামীলীগ কার্যালয়ের ভিতরে কয়েক মিনিট অবস্থানের পর তারা মিছিল নিয়ে জয়বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে এসে পথসভায় মিলিত হন। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা ১৯ নভেম্বর আওয়ামীলীগের ডাকা লগডাউনকে সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান। আওমীলীগ নেতার্মীদের মিছিল চলাকালীন সময়ে উপজেলা বিএনপি ও প্রশাসনের কোন সদস্যকে মাঠে দেখা যায়নি। 

এমএসএম / এমএসএম

Link Copied