বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

মনপুরায় মারামারির ঘটনার মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার

reporter

মনপুরা (উপজেলা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ


মনপুরায় মারামারির ঘটনার মামলায় কলেজ শিক্ষক গ্রেফতার

ভোলার মনপুরায় বেড়ীবাঁধের কাজের অনিয়মের প্রতিবাদে সংঘটিত মারামারির ঘটনায় মামলায় এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার  দুপুর দেড়টায় গ্রেফতারকৃত কলেজ শিক্ষককে আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সূর্যমুখী মাছ ঘাট থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন সাকুচিয়া কলেজের আইসিটি শিক্ষক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। এছাড়াও তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, ২০২৫ সালে ১৯ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়ীরবাঁধের কাজের অনিয়মের প্রতিবাদে সংঘটিত মারামারির ঘটনায় মামলা হয়। ওই মামলায় কলেজ শিক্ষক ও ইউপি সদস্য মোঃ জাকির হোসেন আসামী করা হয়। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়।

এই ব্যাপারে কলেজ শিক্ষক ও ইউপি সদস্য জাকির হোসেনের ভগ্নপতি রাকিব জানান, মারামারির ঘটনায় তিনি জড়িত নয়। শত্রুতা করে জাকির মাষ্টারকে মামলার আসামী করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামী জাকির মাষ্টারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

Link Copied