বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

বড়লেখায় এক কোটি ৯ লাখ টাকার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২

reporter

আশফাক আহমদ,বড়লেখা,মৌলভীবাজার

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ


বড়লেখায় এক কোটি ৯ লাখ টাকার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ২

গ্রেপ্তারকৃত আসামি আছকর আলী ও আবিদুল ইসলাম

মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় সাড়ে ৩ বছর বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক প্রতারক আসামি মো: আছকর আলীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৬ নভেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে আছকর আলীকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

গ্রেফতার আছকর আলী উপজেলার পূর্ব শাহবাজপুরের সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলায় পৃথকভাবে ১ বছর করে ও আরেকটি মামলায় ৬ মাসসহ মোট সাড়ে তিন বছর বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।

এছাড়াও ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারায় পৌরসভাস্থ গাজীটেকা (বাশঁতলা) এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে আবিদুল ইসলাম (১৮) কে গ্রেফতার করে পুলিশ।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাতে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আশফাক আহমদ,বড়লেখা,মৌলভীবাজার / এমএসএম

Link Copied