বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

মধুখালীতে শ্রী শ্রী কাত্যায়নী পূজায় সাবেক এমপি খন্দকার নাসির সহ বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শন

reporter

মেহেদী হোসেন পলাশ, মধুখালী

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ


মধুখালীতে শ্রী শ্রী কাত্যায়নী পূজায় সাবেক এমপি খন্দকার নাসির সহ বিএনপি নেতৃবৃন্দের পরিদর্শন

ফরিদপুরের মধুখালী পৌরসভার গোপালপুর সরকার বাড়িতে স্বর্গীয় অবিনাশ চন্দ্র সরকার ও স্বর্গীয় নির্মলা বালা সরকারের স্মরণে আয়োজিত শ্রীশ্রী কাত্যায়নী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

সম্প্রতি মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকিরের বিশেষ আমন্ত্রণে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় খন্দকার নাসিরুল ইসলাম পূজামণ্ডপের উন্নয়নের লক্ষ্যে তিন লাখ টাকা অনুদানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, মধুখালী উপজেলা বিএনপির সহসভাপতি আখতার হোসেন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মধুখালী পূজা উদ্‌যাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা কৃষক দলের সদস্যসচিব তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম আরেফিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

Link Copied