বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

অপচেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে: অভি

reporter

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ


অপচেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে: অভি

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন,অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা জেলার পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বসে থাকবেন না। যেকোনো অপচেষ্টার জবাব রাজপথেই দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ঢাকার ধামরাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এসময় যাত্রাবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে ধামরাই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাজমুল হাসান অভি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করছে।
অভি বলেন, দলের নেতাকর্মীদের বিপদের মুখে রেখে তিনি দেশত্যাগ করেছেন। তাই নেতাকর্মীদের নিজেদের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে না ফেলে পরিবার-পরিজনের কথা বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা দীর্ঘদিন রাজপথে ছিলেন। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা তাদের রয়েছে। তবে কাউকে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরিতে বাধ্য না করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্যসচিব সুজন মাহমুদ, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ ও সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

Link Copied