
তাড়াশে বিএনপি ও অঙ্গসংগঠনের সন্ত্রাস বিরোধী মিছিল ও প্রতিবাদ সভা
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:২০ অপরাহ্ণ

সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাসবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে তাড়াশ সদরে বিএনপি’র কার্যারয় থেকে এক মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল থেকে সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী,সহ সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, বেনজির আহম্মেদ শফি, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল, জয়নুল আবেদীন মাহবুব,বিএনপি নেতা অর্ধ্যাপক আব্দুল হাকিম,পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাইফুল খন্দকার, সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, জিয়াউর রহমান জিয়া, প্রভাষক মোঃ ওবায়দুল হোসেন, যুব দলের আহবায়ক এফএম শাহআলম, যুগ্ম আহবায়ক মিলন খান,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব সাইফুল খান ,ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদত হোসেন,উপজেলা মহিলা দলের আহবায়ক নুরুনাহার খাতুন মিনতি, সদস্য সচিব ইলা খাতুন, পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মিছিল পরে প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়ে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মী একযোগে বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।




















