শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

নড়াগাতীর জয়নগরকে স্মার্ট ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নান্নু

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ


নড়াগাতীর জয়নগরকে স্মার্ট ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন নান্নু

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ৭ নম্বর জয়নগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান (নান্নু)। ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরছেন তিনি।

কাজী আনিচুর রহমান নান্নু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি বিভিন্ন মানবিক, সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ রয়েছে। তিনি জে. এ. চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং দেবদুন গ্রামের মৃত কাজী গুলজার হোসেনের ছেলে।

নির্বাচনী প্রচারণার পাশাপাশি স্থানীয় সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি। তাঁর প্রচারণামূলক পোস্টারও ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে নিজের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন এই প্রার্থী।

কাজী আনিচুর রহমান (নান্নু) বলেন, ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে জয়নগর ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, নারী ও শিশুর নিরাপত্তা, যুবসমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন। তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান।

জয়নগর ইউনিয়নকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের একটি আদর্শ ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান (নান্নু)।

এমএসএম / এমএসএম

Link Copied