রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু

reporter

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ


বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসাছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শাহদিন মালিক খান সাকিব (১৭) মারা গেছেন। ১৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার (১৬ নভেম্বর) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার রতুলি-আজিমগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সাকিব। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
নিহত শাহদিন মালিক খান সাকিব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর গ্রামের মুসলিম খানের ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে তার নানাবাড়িতে বসবাস করতেন। সাকিব পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
 
তার অকালমৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Link Copied