
মাদারীপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ

মাদারীপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) 'রাইটস যশোর' কর্তৃক 'সিনেমারিনা' প্রকল্পের আওতায় অভিবাসন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক- প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন ট্রেনিং সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দৈনিক কালবেলার চিফ রিপোর্টার এন্ড স্পেশাল ক্রসপন্ডেন্ট ইউসুফ আরেফিন, 'রাইটস যশোর' বেসরকারী সংস্থার জাতিসংঘ মাইগ্রেশন প্রকল্প (আইওএম) এর কেন্দ্রীয় ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসমা খাতুন, সিনিয়র প্রোগ্রাম এ্যাসোসিয়েট (আইওএম) অমল বিশ্বাস, সিনিয়র মিডিয়া এন্ড কমিউনিকেশন এ্যাসোসিয়েট (আইওএম) তারেক মাহমুদ, প্রোগ্রাম অফিসার আসাদুল হক চৌধুরী, প্রোগ্রাম ডিরেক্টর 'রাইটস যশোর'- প্রদীপ দত্ত সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে জেলার কর্মরত প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক উপস্থিত ছিলেন।




















