
আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫২ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং চরাঞ্চলের দরিদ্র জনগণের মাঝে গবাদিপশু বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জোবায়ের হাবিব।
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী, দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং দরিদ্র পরিবারের আর্থিক উন্নয়নে গবাদিপশু বিতরণ করা হয়।
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




















