বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ


বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কালামপুর বাজার এলাকায় বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়াবেটিস সেন্টারের সাবেক পরিচালক ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক হাসান মাহমুদ হাদী, কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হাসান মানিক, হাসপাতালের পরিচালক মোকলেছুর রহমান, আজাহারুল ইসলাম রাজু, রাশেদুল ইসলাম রফিক, আবুল কালাম আজাদ, লোকমান হোসেন, পলাশ মাহমুদ, আব্বাস আলী, সাব্বির আহমেদ সুমন, মনির হোসেন, জামান হোসেন, আসলাম হোসেন, প্রদীপ সরকার, শাহীনুর ইসলাম, শামিম আহমেদ কবি এবং মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রহিমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
র‍্যালি শেষে কালামপুর পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এতে দুই শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগটি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।


Link Copied