
বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে এবং রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদসংলগ্ন রোটারী খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট রবিউল হাসান। সভায় বক্তব্য দেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আব্দুল আজিজ সরদার, ডা. জুলফিকার আহম্মেদ, শাহ জালাল হোসেন, দীপক কুমার সাহা ও ডা. আতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রোটারীয়ান নুর আলম পাটোয়ারী বাবু, ডা. রূপকথা মুখার্জী, ডা. শেখ কেরামত আলীসহ রোটারী, রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভার আগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোটারী খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।




















