শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ণ


পটুয়াখালীতে প্রথমবারের মতো ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ

ডিজিটাল যুগে চিঠির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পটুয়াখালীতে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘মুক্ত প্রাঙ্গণে’র উদ্যোগে আজ সকালে পটুয়াখালী স্কাইলার্ক স্কুল প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মুক্তপ্রাঙ্গণের যুগ্ম প্রধান সমন্বয়কারী ঈশিতার উপস্থাপনায় ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত প্রাঙ্গণের প্রেসিডিয়াম সদস্য জুবায়ের মামুন, লুতফুল বারি পান্না, জাবিদুল হক খান ইকবাল, প্রধান সমন্বয়কারী মুশফিকুর রহমান তুহিন, যুগ্ম প্রধান সমন্বয়কারী ওমর ফারুক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহাব মিঞা প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আক্তার। এ ছাড়াও মুক্তপ্রাঙ্গণের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে চিঠির আবেগ, গুরুত্ব ও এর শিল্পিত রূপ তুলে ধরতেই এই ক্ষুদ্র প্রয়াস।

​দিনব্যাপী এই উৎসবে তিনটি ভিন্ন বিভাগে মোট ৩০ জন প্রতিযোগীর মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অন্যরকম মিলনমেলায় পরিণত করে।


Link Copied