শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

reporter

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ


আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ভিন্ন সাংগঠনিক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন শারমিন আক্তার রিতা। সর্বশেষ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তাঁকে ‘তারেক মঞ্চ’ কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক নির্দেশক্রমে কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শারমিন আক্তার রিতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক সিদ্ধান্তে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তিনি মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তারের সিদ্ধান্ত ও সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত ওই স্থায়ী বহিষ্কারাদেশে বলা হয়েছিল, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে এবং দলীয় শৃঙ্খলা ও আদর্শ সমুন্নত রাখতে তাঁকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদকসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

মহিলা দল থেকে স্থায়ী বহিষ্কারের মাত্র দুই দিনের মাথায় এবার তারেক মঞ্চের কেন্দ্রীয় পদও হারালেন তিনি।


Link Copied