
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় কমাতে গাজীপুরের টঙ্গীতে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবেন পোশাকশ্রমিকরা। গাজীপুরের মোট ৩০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এ সুবিধার আওতায় আসবেন। কর্মসূচিটি প্রতি সপ্তাহে এক দিন করে চলমান থাকবে। জাবের জোবায়ের পোশাকশিল্পে প্রাথমিকভাবে ৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ১০ কেজি করে মোট ৫০০ জন শ্রমিকের মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় টঙ্গীর বিসিক শিল্পাঞ্চলে জাবের জোবায়ের গার্মেন্টসের নিচতলার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম। এ সময় উপস্থিত ছিলেন নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ জাবের, জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) সিফাত হোসেন ফাহিম এবং হেড অব প্রটোকল মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম, কালিগঞ্জ খাদ্য অফিসের ইন্সপেক্টর শারমিনআরা নিপা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ভিপি আসাদ, গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ এ ওএমএস কর্মসূচির আওতায় গাজীপুরের মোট ৩০টি পোশাকশিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল কেনার সুযোগ দেওয়া হবে। প্রতি সপ্তাহে নির্ধারিত এক দিন এসব প্রতিষ্ঠানে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচিটি নিয়মিতভাবে চলমান থাকবে। একজন শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন। জাবের জোবায়ের গার্মেন্টসের জন্য বরাদ্দ করা ৫ হাজার কেজি চাল প্রতিজন শ্রমিকের মধ্যে ১০ কেজি করে বিতরণ করা হবে। প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা হিসাবে একজন শ্রমিক ১০ কেজি চাল কিনতে পারবেন ৩০০ টাকায়। সে হিসাবে প্রাথমিক বরাদ্দে প্রতিষ্ঠানটির ৫০০ জন শ্রমিক এ সুবিধা পাবেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পোশাকশ্রমিকদের হাতে চাল তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের খাদ্যব্যয় কমানো এবং স্বল্প আয়ের পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার সুযোগ সৃষ্টিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।




















