
লোহাগড়ায় জালিয়াতি মামলার পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়ায় প্রতারণা ও জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি উন্নতী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলার মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া আমলি আদালতে দায়ের করা একটি মামলার (সিআর মামলা নং-৭১৬/২৬) প্রেক্ষিতে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় উন্নতী বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কবির মিনা ও নারী কনস্টেবল ফাতেমা সঙ্গীয় ফোর্সসহ মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জালিয়াতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উন্নতী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















