রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ


আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তাজমীম সিদ্দিকী ওরফে মীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৫ সালে দায়ের করা একটি নাশকতার মামলায় তিনি ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলফাডাঙ্গা পৌর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তাজমীম সিদ্দিকী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল বাশার মিয়ার ছোট ছেলে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াইচ সর্দারপাড়া গ্রামের মো. লাবলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা (জি.আর. ০৪/২০২৫) দায়ের করেন। মামলাটিতে ১৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আড়াই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, তাজমীম সিদ্দিকী নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। এটি পুলিশের নিয়মিত অভিযানের অংশ।

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ১০ নভেম্বর কথিত অবরোধ কর্মসূচি ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


Link Copied