
অভয়নগরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মো: উবায়দুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম ও সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।




















