
আলফাডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ

"করবো সমবায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ" শীর্ষক প্রতি পাদ্যকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্ব
প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার।




















