শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

কালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

reporter

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ


কালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সমবায় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহেদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি মোঃ শেখ সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Link Copied