শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

লোহাগড়ায় জালিয়াতি মামলায় পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ


লোহাগড়ায় জালিয়াতি মামলায় পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উন্নতী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) উপজেলার মল্লিকপুর এলাকায় লোহাগড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া আমলি আদালতে দায়ের করা সিআর মামলা নং-৭১৬/২৬-এর প্রেক্ষিতে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এএসআই কবির মিনা ও নারী কনস্টেবল ফাতেমাসহ পুলিশের একটি দল মল্লিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জালিয়াতি মামলায় আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে উন্নতী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Link Copied