রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

logo

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

reporter

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ


বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

আলোচনা সভায় অংশ নেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্ণী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সবুর, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব, বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় জীবনে এক ঐতিহাসিক মোড় এনে দিয়েছিল। এ দিনটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হয়ে আছে।

আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Link Copied