
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ

নড়াইলের কালিয়ায় ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা ও নগদবিহীন অর্থ পরিশোধ ব্যবস্থাকে উৎসাহিত করতে বাংলা কিউআর (Bangla QR) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়া শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং নগদবিহীন অর্থ পরিশোধ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনার জয়েন্ট ডিরেক্টর সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি ব্যাংকের নড়াইল আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. বদরুল হোসেন এবং খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়া শাখার ব্যবস্থাপক শুভাশিষ মণ্ডল।




















