বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

নানা কর্মসূচিতে অভয়নগরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

reporter

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ


নানা কর্মসূচিতে অভয়নগরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, যুব ঋণের চেক হস্তান্তর এবং যুব কল্যাণ তহবিল থেকে অনুদান পাওয়া যুব সংগঠনগুলোর মধ্যে চেক বিতরণ করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারিো গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা এবং নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স। দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রশিক্ষণপ্রাপ্ত পল্লিচিকিৎসক জিল্লুর রহমান ও আত্মকর্মী কাকলী খাতুন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক, যুব কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


Link Copied