
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটি ড্রাম ট্রাক থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে পুলিশ আটক করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাক দুটি আটক করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে বহন করা দুটি ট্রাকে প্রথমে চার জন পরে তাদের মতে আরো চারজন সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ , যার ডিলার মূল্য ৩,৭৬,২৫০ টাকা।
এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদঘাটনে আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য জোরারগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান, থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম । উক্ত চোরাচালান ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















