
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে বসিলা ব্রিজ এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে কোন বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা তিনি ফোন রিসিভ করেননি।






















