
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়া পৌরসভার কলেজপাড়া এলাকায়
কাস্টম ইন্সপেক্টরের বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন—লোহাগড়া কলেজপাড়ার আবু জাফর সরদারের ছেলে জসিম সরদার (৩২), পাচুড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ইউসুফ (৪০) এবং গোপিনাথপুর গ্রামের হাবিবুর শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫)। তারা সবাই লোহাগড়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, জসিম সরদারের বাসায় দীর্ঘদিন ধরে মহিলাকে নিয়ে অনৈতিক কাজসহ মাদক সেবনের আসর বসে —এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম, এএসআই কবির ও এএসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম দেখতে পেয়ে তিনজনকে আটক করা হয়।
অভিযানে মাদক সেবনের পাইপ, রাংতা কাগজ, বোতলের ককসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




















