শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

অজিত কুমার রায়কে লোহাগড়ায় রাখার দাবি

reporter

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ


অজিত কুমার রায়কে লোহাগড়ায় রাখার দাবি

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অজিত কুমার রায়কে ক্লোজ করে নড়াইল পুলিশ লাইন্সে সংযুক্ত করার খবরে দুঃখ প্রকাশ করেছেন  স্থানীয় গণমাধ্যমকর্মী ও নাগরিকরা।

তিনি ১৩ জুলাই ২০২৫ লোহাগড়া থানায় যোগদানের পর সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে মিশে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়দের দাবি। তাঁর বিরুদ্ধে কোনো নেতিবাচক বিষয় চোখে পড়েনি বলেও জানিয়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী।

স্থানীয়দের দাবি, বিষয়টি পুনর্বিবেচনা করে অজিত কুমার রায়কে লোহাগড়া থানায় বহাল রাখা হোক।

বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি লোহাগড়াবাসীর আকুল আবেদন—জনবান্ধব এই কর্মকর্তার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করুন।


Link Copied