
চুয়াডাঙ্গা দুটি আসনে যাচাই বাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার ২টি সংসদীয় আসনের ২০জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।হলফনামায় তথ্য গোপন, ঋণ খেলাপি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় ত্রুটি, ইউটিলিটি বিল বকেয়াসহ নানা ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
৪ ঠা ডিসেম্বর সোমবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির কাছে দু’টি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় তাদের মনোননয়ন বাতিল করা হয়।
চুয়াডাঙ্গা ১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী জেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি আফরোজা পারভীন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, তৃণমূল বিএনপি নেতা তাইজাল হক।
চুয়াডাঙ্গা ২ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে- স্বতন্ত্র প্রার্থী ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাসচিব ও দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নুর হাকিম,স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মোল্লা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল মল্লিক।
চুয়াডাঙ্গা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটি চুয়াডাঙ্গা-১ আসনে ৩ জন, ও চুয়াডাঙ্গা-২ আসনে ৪ জন, এই দু’টি আসনের ৭ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়ায় তাদের মনোননয়ন বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।




















