শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যর মৃত্যুতে গভীর শোক

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ


বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যর মৃত্যুতে গভীর শোক

আজ এক প্রেস বিবৃতিতে জি এম কাদের বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার মামলায় তূর্যর মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তারের পর পরই  তার পক্ষ থেকে মায়ের সার্বক্ষণিক দেখাশোনা ছাড়া এ অসহায় নিষ্পাপ বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কার আর্তনাদের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখেছিলাম। একই সঙ্গে মা-নির্ভর আর একটি মেয়ে শিশুর বিষয়েও তিনি তার উদ্বেগের কথা উল্লেখ করেছিলেন।

তার জামিনের আবেদনটি সম্ভব হলে অন্ততপক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যায় কি-না, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছিলাম । কিন্তু শর্মির জামিন   হয়নি।

মায়ের আশঙ্কা সত্য বলে প্রমাণিত হলো। মায়ের সান্নিধ্য এবং প্রয়োজনীয় যত্ন হারিয়ে নিষ্পাপ তূর্যকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো।
তিনি আরও বলেন, সন্তানের এমন চিরবিদায়ের মুহূর্তেও কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়া আর শেষ পর্যন্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য সন্তানের নিথর মুখ দেখার এই করুণ দৃশ্য আমাদের মানবিকতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।

আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া তার নিজস্ব নিয়মে চলবে সেটা স্বাভাবিক। কিন্তু জি এম কাদেরের প্রশ্ন এমন শোকাবহ ও সংবেদনশীল বাস্তবতায় মানবিকতা ও সহমর্মিতার জায়গাটি আরও উদার ও সংবেদনশীল হওয়া কি এতটাই অসম্ভব ছিল? 
জি এম কাদের মরহুম তূর্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মিসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

aliul / aliul

Link Copied