শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

বরিশালে নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক অবস্থানের আহ্বান মহানগর বিএনপির

reporter

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ


বরিশালে নাশকতা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক অবস্থানের আহ্বান মহানগর বিএনপির

বরিশাল মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে নগরীর পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থেকে নাশকতাকারীদের অপতৎপরতা প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।

নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক জরুরি ঘোষণায় মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, জনগণের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালনে দলীয় নেতাকর্মীরা সর্বদা বদ্ধপরিকর।

ঘোষণায় তিনি আরও উল্লেখ করেন, যেখানেই বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেবে, সেখানেই তারেক রহমানের অনুসারীরা উপস্থিত থাকবেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে নিজেও মাঠে থাকার আশ্বাস দিয়ে নগরীর ৩০টি ওয়ার্ডের সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied