শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৯ অপরাহ্ণ


তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের নবনির্বাচিত ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় তাড়াশ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এম সানোয়ার হোসেন সাজুসহ কমিটির অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন।

নবনির্বাচিত সহসভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সদস্যসচিব আবদুল বারিক খন্দকার, গুরুদাসপুর ইন্ডিপেনডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক টিটু, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, খন্দকার সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইফুল ইসলাম খান, যুবদলের সদস্যসচিব রাজীব আহমেদ মাসুম ও ছাত্রদলের সদস্যসচিব শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের অধিকার তুলে ধরার অন্যতম মাধ্যম। তাই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তাড়াশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে নবনির্বাচিত কমিটিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

Link Copied