শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে ট্রাক-কাভার্ডভ্যান চালকদের বিক্ষোভ

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ


নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে ট্রাক-কাভার্ডভ্যান চালকদের বিক্ষোভ

সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বশির হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, বিগত স্বৈরাচারী শাসকের দোসরেরা দেশকে আবারও অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা রুখে দিতে শ্রমিক-জনতা বদ্ধপরিকর। গোপালগঞ্জের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অপশক্তিগুলো সারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলেও সচেতন জনগণ ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের সেই অপতৎপরতা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে এবং দেশ আজ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied