শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

logo

লিটনের ডাকে ঐক্যবদ্ধ বিএনপি

বেনাপোল সীমান্তে রাজপথে বিশাল মশাল মিছিল

reporter

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ


বেনাপোল সীমান্তে রাজপথে বিশাল মশাল মিছিল

বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ এবং ডিসেম্বর মাসে সম্ভাব্য নৈরাজ্য ঠেকানোর ঘোষণায় বেনাপোল সীমান্তে লিটনের ডাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বিশাল মশাল মিছিল ও সমাবেশ করেছে শার্শা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা। 
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে এ মিছিল বের হয়। এ সময় মশাল হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিলে নুরুজ্জামান লিটনের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে,অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন,শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না, আপা আপা করিস না, তোদের আপা আসবে না, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর। মিছিলটি বেনাপোল বল্ড ফিল্ড থেকে শুরু হয়ে বেনাপোল বন্দরের চেকপোস্টে নো-ম্যান্সল্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এই মশাল মিছিলে সংহতি জানিয়ে, বেনাপোল কাস্টম হাউসের সামনে থেকে চেকপোস্ট পর্যন্ত দৃশ্যমান একটি বড় মশাল মিছিলের নেতৃত্ব দেন শার্শা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ এবং বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সভাপতি তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী। সমাবেশে বিএনপি,যুবদল,ছাত্রদল ও কৃষদলের প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। 
মশাল মিছিলে উপস্থিত ছিলেন-বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাহ উদ্দিন আহম্মেদ,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আল মামুন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের সহযোগী সংগঠনের নেতাকর্মী।
আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইসতিয়াক আহমেদ শাওন, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নুরুজ্জামান লিটন বলেন, মশালের আলোয় একটাই বার্তা সীমান্তের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। দেশের মানুষ শান্তি চায়। কোনো ধরনের অস্থিতিশীলতা বা অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবেন।এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

Link Copied