শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

প্রথমবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে Mymensingh Model United Nations 2026

reporter

রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ


প্রথমবারের মতো ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে Mymensingh Model United Nations 2026

ময়মনসিংহ বিভাগের তরুণদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব এবং বৈশ্বিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনার সংস্কৃতি বিকশিত করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে Mymensingh Model United Nations 2026 (Mymensingh MUN 2026)। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের Model United Nations Club (JKKNIUMUNC)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক কূটনীতি ও নেতৃত্বচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
‎
‎Model United Nations (MUN) হলো জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার একটি শিক্ষামূলক সিমুলেশন। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক সংকট, মানবাধিকার, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্যসহ সমসাময়িক বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা, বিতর্ক ও কূটনৈতিক সমাধান প্রণয়নে অংশগ্রহণ করে।
‎
‎Mymensingh MUN 2026-এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটি বৃহৎ আন্তর্জাতিক মানের একাডেমিক ও কূটনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যাশা করছে আয়োজক সংগঠন। সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্ব করার পাশাপাশি পাবলিক স্পিকিং, গবেষণা, নেগোসিয়েশন, দলগত কাজ এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।
‎
‎এ আয়োজন সম্পর্কে JKKNIU Model United Nations Club-এর সভাপতি আসাদুজ্জামান স্বাধীন বলেন, ‎“ময়মনসিংহে প্রথমবারের মতো এমন একটি MUN সম্মেলন আয়োজন করা আমাদের জন্য শুধু গর্বের বিষয় নয়, বরং এটি একটি বড় দায়িত্ব। আমরা বিশ্বাস করি, মেধা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক বিষয়ে চিন্তাভাবনার জন্য ঢাকাকেন্দ্রিক কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। ময়মনসিংহের তরুণদেরও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার সমান সুযোগ থাকা প্রয়োজন। Mymensingh MUN 2026 সেই সম্ভাবনার দরজা খুলে দেওয়ার একটি প্রচেষ্টা। আমরা শুধু একটি সম্মেলন আয়োজন করতে চাই না; আমরা ময়মনসিংহে একটি শক্তিশালী MUN সংস্কৃতির ভিত্তি স্থাপন করতে চাই।”
‎
‎আয়োজক সংগঠন আশা প্রকাশ করছে, এই সম্মেলন শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎

রবিউল ইসলাম শাকিল / এমএসএম

Link Copied