শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে

দারুস সালাম থানায় আটক ফরিদপুরের কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতব্বর

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ


দারুস সালাম থানায় আটক ফরিদপুরের কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতব্বর

রাজধানীর দারুসসালাম থানাধীন উত্তর টোলারবাগ এলাকায় পুলিশের অভিযানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল মাতব্বরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দারুসসালাম থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

আটক মোঃ রেজাউল মাতব্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ১০ নম্বর কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। বিশ্বস্ত সূত্রের দাবি, রেজাউল মাতব্বর যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল ও ফরিদপুরের আলোচিত নেতা নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সূত্রের আরও দাবি, পরিচয় গোপন রেখে ঢাকায় অবস্থান করে ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে সম্পৃক্ততা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করা এবং তাদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে নিক্সন চৌধুরী ও মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনা থাকার অভিযোগও সূত্রের পক্ষ থেকে করা হয়েছে।এ ছাড়া রেজাউল মাতব্বরের বিরুদ্ধে পুলিশ বাদী মামলা, প্রতারণা, মানি লন্ডারিং ও ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে জানতে দারুস সালাম থানার ওসি মোঃ দুলাল হোসেনের কাছে ফোনে আটকের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যাচাই-বাছাই চলছে, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে ।

এমএসএম / এমএসএম

Link Copied