শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter

এইচ এম মাহমুদ হাসান

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ


উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ১২ কেজি গাঁজাসহ মো. সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক রনি সঙ্গীয় ফোর্সসহ কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন সাইদুল ইসলামকে আটক করেন। পরে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাইদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। সিডিএমএস সফটওয়্যার পর্যালোচনা করে তার বিরুদ্ধে পূর্ববর্তী একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচ এম মাহমুদ হাসান / এমএসএম

Link Copied