বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

দুমকিতে নবান্ন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত

reporter

ওবায়দুর রহমান

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ


দুমকিতে নবান্ন উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত

 পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে নানা সমাহারের মাধ্যমে উদযাপিত হয়েছে পিঠা উৎসব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ জামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক আসাদুজ্জামান, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) মোঃ রফিকুল ইসলাম, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা কালীন সদস্য মোঃ সোহরাফ হোসেন ফকির, উপজেলাযুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন সম্ভু, জিটিভি জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম সরদার, সমকাল প্রতিনিধি এবাদুল হক প্রমুখ।

এসময় কলেজে অধ্যয়নরত ছাত্রীদের পিঠা তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় নানা ধরনের ৩০ পদের পিঠা প্রদর্শন করা হয়।

#

ওবায়দুর রহমান / এমএসএম

Link Copied