বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ


ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এর নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা পরিষদ থেকে প্রাণী সম্পদ দপ্তর পর্যন্ত পরিভ্রমণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও কাজী তাহমিনা সারমিন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি সফল খামারিদের তাদের কর্মের সফলতায় ধন্যবাদ জানান এবং অসফল খামারিদের সরকারি সুযোগ-সুবিধা সহ পরামর্শ ও প্রাপ্য সকল সুবিধা প্রদানের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মামুমুর রশীদ, রাজশাহী কৃষি ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ সহ স্থানীয় গরু, ছাগল, হাঁস, মুরগী ইত্যাদি খামার মালিকগণ। 

এমএসএম / এমএসএম

Link Copied