বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ণ


উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়ন, পশুপাখির রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতার বিষয়গুলো তুলে ধরা হয়।
র‍্যালি শেষে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র বেলাল হোসেন এবং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শাহজাহান আলী।
বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। খামারে জীবাণু সংক্রমণ প্রতিরোধে জৈবনিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত টিকাদান এবং রোগবালাই সম্পর্কে খামারিদের সচেতন করা প্রয়োজন। একই সঙ্গে আধুনিক খামার ব্যবস্থাপনায় খামারিদের প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাখুয়া দারুল আহসান।
এতিমখানার ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে রান্না করা দুধ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

Link Copied