বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: হুমায়ুন কবির

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ


শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে অস্বস্তিতে পড়েছে ভারত: হুমায়ুন কবির

শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন না, তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখার কারণে বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে দেশটি।

তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।

তিনি বলেন, হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে হাসিনা ছাড়াও আরও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রয়েছে, যারা দেশ থেকে লুটপাট করে এবং মানুষ হত্যা করে পালিয়েছে।

শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং কোনো বাংলাদেশি মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না।

aliul / aliul

Link Copied