
গজারিয়া প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন মিঞার জন্মদিন উদযাপন
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় কর্মরত সাংবাদিক ও গজারিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞার জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গজারিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করা হয়। সাংবাদিক আলমগীর হোসেন মিঞা ‘দৈনিক ঢাকার ডাক পত্রিকার গজারিয়া প্রতিনিধি ও ‘সভ্যতার আলো’ স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সহ-সভাপতি মুকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, কার্যকরী সদস্য মহিউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম শামীম,মোঃ আরিফুর রহমান সাগর, সাংবাদিক আসাদ উল্লাহ এবং সদস্য রাজু বাবু, ওসমান গণি, রাসেল সরকারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা। জন্মদিন উপলক্ষে সহকর্মীরা সাংবাদিক আলমগীর হোসেনের সাংবাদিকতা পেশা ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তাঁরা বলেন, সাংবাদিকতা পেশা ও সংগঠনের কল্যাণে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা এবং নেতৃত্ব সহকর্মীদের অনুপ্রাণিত করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং গজারিয়া প্রেসক্লাবের অগ্রযাত্রায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা তাঁর আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।



















