বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

সীমান্ত ও বন সুরক্ষায় বিজিবির তৎপরতা, কাপ্তাইয়ে অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ জব্দ

reporter

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ


সীমান্ত ও বন সুরক্ষায় বিজিবির তৎপরতা, কাপ্তাইয়ে অভিযানে সাড়ে ১১ ঘনফুট সেগুন কাঠ জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব কাঠের আনুমানিক বাজারমূল্য ৫৬ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ ঢংছড়ি বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১১ দশমিক ২৫ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য ও সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

Link Copied