
খলিলুর রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং জাতিসংঘ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন।




















