
তজুমদ্দিনে বৃদ্ধাকে বেধে রেখে ডাকাতি।।টাকা-স্বর্ণালঙ্কার লুট
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ

ভোলার তজুমদ্দিনে ক্ষুদ্র ব্যবসায়ীর জেলে থাকার সুযোগে বসতঘরে হানা দেয় সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় তারা বৃদ্ধা ইয়ানুর বেগম(৬৫)কে ঘরের খুটির সাথে বেধে রেখে নগদ ৮০হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
রবিবার ভোর তিনটায় তজুমদ্দিনের কোড়ালমারা ৯নং ওয়ার্ডের ফকির বাড়ির আক্তার ফকিরের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধা ইয়ানুর বেগম জানান, ভোর তিনটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হন।এরপর ঘরে আসলে মুখোশধারী তিন ডাকাত তাকে মারপিট করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের খুটির সাথে বেধে রাখে। এ সময় তার ছেলে আক্তার ফকিরের জামিনের জন্য ঘরে রাখা নগদ আশি হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ইয়ানুর বেগম আরো জানান,,এর আগে মব সৃষ্টি তার ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী আক্তার ফকিরের নামে মিথ্যে মামলা দেয় প্রতিবেশী। পরে তাকে পুলিশ ধরে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী পরিবার।




















