
পটুয়াখালী বন্ধুজন সমিতির নির্বাচনে সভাপতি আতিক, সম্পাদক ইউসুফ, সহ-সভাপতি লোকমান
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ

শনিবার ২১ নভেম্বর দিনব্যাপী বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে এসে বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচনে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করলেন ভোটার সদস্যরা।
বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর অন্যতম বৃহৎ সমিতি টাউন কালিকাপুর নতুন বাঁধঘাটস্থ পটুয়াখালী 'বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি'র নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মো.আতিকুর রহমান রিপন হাওলাদার (আনারস)। তিনি ভোট পেয়েছেন ৯৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জিয়াউর হাকিম বাবু আকন(ছাতা) পেয়েছেন ৩৯৪ ভোট।
সহ-সভাপতি পদে ৭৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লোকমান হাকিম(তালাচাবি)। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো. মিলন মিয়া(বাইসাইকেল) পেয়েছেন ৫৬৬ ভোট।
এ সমিতির নির্বাচনে সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দতায় নির্বাচিত হয়েছেন খোন্দকার ইউসুফ আলী (টেলিভিশন)।
সমিতির ৬ টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাতি প্রতীকের প্রার্থী মো. ইলিয়াস হোসেন (৮৩৫ ভোট), মোরগ প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন গাজী(৭৫০ ভোট), মাছ প্রতীকের প্রার্থী
মো. জামাল মোল্লা (৭৪৭ ভোট), মই প্রতীকের প্রার্থী মোহাম্মদ খোকন তালুকদার (৭১৮ ভোট), বালতি প্রতীকের মো. ফিরোজ খান (৬৭৬ ভোট) ও ফুটবল প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম খোকন (৬৫৪ ভোট) নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ১৮১৪ জন ভোটারের মধ্যে ১৩৬০ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এর মধ্যে সভাপতি পদে ১৪টি সহ-সভাপতি পদে ২৫ টি ও সদস্য পদের ৪৭টি ভোট বিনস্ট হয়।
শনিবার(২১ নভেম্বর) সকাল ৮.৩০ মিঃ হতে বিকাল ৪.৩০ মিঃ পর্যন্ত বিরতিহীন সুষ্ঠু ও শান্তপুর্ন পরিবেশে ভোট গ্রহন হয় বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সদর উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই , সদস্য ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ফিরোজ আলম ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান।




















