সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও আলম সাধুসহ যুবক আটক

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ


সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও আলম সাধুসহ যুবক আটক

​ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭৩ বোতল ভারতীয় সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।

​গত শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নতুনপাড়া বিওপি’র সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের হঠাৎ পাড়া এলাকায় সুবেদার মোঃ আলী হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

​এ সময় মোঃ রবিউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার খালিশপুর বেলে মাঠ গ্রামের মোঃ আযাহার আলীর ছেলে।

​অভিযানে ১৭৩ বোতল ভারতীয় সিরাপ ছাড়াও একটি আলম সাধু গাড়ি, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩৫ টাকা জব্দ করা হয়েছে।

​আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৯ টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আসামিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied