সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

দিঘলিয়ায় দুর্বৃত্তদের ককটেল হামলা

reporter

মো. আরিফুর রহমান

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ


দিঘলিয়ায় দুর্বৃত্তদের ককটেল হামলা

খুলনার দিঘলিয়া উপজেলায় রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এলাকা জনমানবশূন্য থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার সেনহাটি ইউনিয়নের ফরমায়েশ খানা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। তখন ফরমায়েশ খানা এলাকা জনমানব শূন্য ছিলো। বাইরে বৃষ্টি হওয়ার কারনে লোকজনের উপস্থিতি ছিলো না। এ সুযোগে সন্ত্রাসীরা নাশকতা করে আতঙ্ক তৈরীর চেষ্টা করেছে। এদিকে খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, ভোর ৫টার দিকে সেনহাটি ইউনিয়নের ফরমায়েশ খানা নামক স্থানে রাস্তার ওপর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

মো. আরিফুর রহমান / এমএসএম

Link Copied