সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পিরোজপুরে মানবাধিকার কর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ


পিরোজপুরে মানবাধিকার কর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত

"Defending Human Rights Through Network Strengthening (DHRNS)" প্রকল্পের আওতায় পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক (HRDN) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (PDF) এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজী এমামুল হক। সভা সঞ্চালনা করেন রফিকুল ইসলাম পান্না।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ডা. এস দাস, খায়রুন্নাহার রুবী, খালেদা আক্তার হেনা,মিনারা বেগম সহ জেলার বিভিন্ন মানবাধিকার কর্মীরা।

সভায় বক্তারা পিরোজপুর জেলার বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কর্মীদের করণীয় এবং নেটওয়ার্ক শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সভা শেষে মানবাধিকার রক্ষায় নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকল মানবাধিকার কর্মী।

এমএসএম / এমএসএম

Link Copied