
বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ

তিন থেকে চারমাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পারটেক্স গ্রুপের আম্বার বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে কারখানার জিএম ও ইঞ্জিনিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান করছেন শ্রমিকরা। এদিকে, গত দুই বছরে রূপগঞ্জে ১২টি শিল্পকারখানা বন্ধ হয়ে বেকার হয়েছেন প্রায় ৬০ হাজার শ্রমিক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকেই উত্তপ্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিলস লিমিটেড। সকাল ৯টার দিকে কারখানার সামনে রূপসী-কাঞ্চন সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এসময় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। বিক্ষোভ চলাকালে কারখানার জিএম ইরফান পাশা ও ইঞ্জিনিয়ার জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন শফিক। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা। তবে কারখানার সামনে অবস্থান অব্যাহত রাখেন তারা।গত ২৩ আগস্ট গ্যাস সংকটের কারণ দেখিয়ে ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রেখেই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন প্রায় ৫ শতাধিক শ্রমিক। গত ২০ নভেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও তা দেয়নি কর্তৃপক্ষ। পরে দুপুর ২টার দিকে মালিপক্ষ ২৫+১ লা ডিসেম্বরের মাঝে বেতনের আশ্বাস দিলে শ্রমিক বাড়ি ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক বলেন, সময়মতো শ্রমিকদের বেতন পরিশোধ না করা হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে প্রশাসন।
আম্বার বোর্ড মিলস লিমিটেডের মানব সম্পদ বিভাগ কামরুল ইসলাম সহ-ব্যবস্থাপক, শ্রমিকদের আশ্বাস দিয়েছ ২৫-১ লা ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন ধাপে ধাপে পরিশোধ করা হবে।




















